নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাভারের আশুলিয়ায় সাড়ে ১৪ হাজার পিস ইয়াবা সহ আটক ১

আটককৃত আসামী

রাজধানী ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তালিকাভুক্ত এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে ১৪ হাজার ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। আটক মাদক ব্যাবসায়ী সুজন মোল্যা (৩০) ফরিদপুর জেলার বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান সাংবাদিকদের কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৪ জুলাই) রাতে সাভার উপজেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত এই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক ব্যক্তি পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।আটককৃত মাদক ব্যাবসায়ীকে আটকের পর আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর