কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ব্যারিস্টার মিজান সাঈদের গণসংযোগ অব্যাহত

কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি জননেতা ব্যারিস্টার মিজান সাঈদ ঝড়বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ অব্যাহত রেখেছেন।তিনি শুক্রবার সকাল থেকে অত্র সংসদীয় আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ শুরু করেন।


পরে ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে খুতবা পূর্ব মুসল্লীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন এবং সকলের দোয়া কামনা করেন।জুমার নামাজ আদায় পরবর্তী ঈদগাঁও বাজারের অলিগলিতে ব্যাপক গণসংযোগ করেন। পরে তিনি ইসলামাবাদের ইউছুফেরখিল এলাকার সর্বসাধারণের নিকট ছুটে যান এবং তিনি সকলের কুশলাদি জানেন। পরে তিনি ইউছুফেরখিল এলাকা ও ঈদগাঁও বাজারে সাধারণ লোকজনের সাথে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, আল্লাহ মনোয়ন প্রতিযোগিতায় বিজয়ী করলে সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে নির্বাচনী যুদ্ধে বিজয় ছিনিয়ে আনবেন বলে আশাবাদ ব্যাক্ত করে।তিনি চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত সাধারণ জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আওয়ামীলীগের উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিয়ে দিনভর গণসংযোগ চালিয়ে যান।



উল্লেখ্য, তিনি কক্সবাজারের আধ্যাত্মিক প্রাণপুরুষ হযরত মওলানা নুরুল হক ডুলা ফকির রহ: জামে মসজিদে জুমার নামাজ আদায় পরবর্তী মাজার জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। এর পর থেকে তিনি ঈদগাঁও,ইসলামাবাদ,পোকখালী,ঈদগড়,খুরুস্কুল,ভারুয়াখালী, রশিদনগর ও জালালাবাদে ব্যাপক গণসংযোগ করেন। তিনি চূড়ান্ত মনোনয়ন ও বিজয় না আসা পর্যন্ত অত্র আসনের সকল উপজেলার ইউনিয়ন,ওয়ার্ড ও গ্রামের অলিগলিতে গণসংযোগ অব্যাহত রাখবেন।

Tag
আরও খবর