কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

লাখাইয়ে বোনা ও রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।

লাখাইয়ে আউশ ধানের বাম্পার ফলনের সম্ভাবনা। লাখাইয়ে  বোনা ও রোপা আউশধান এর বাম্পার ফলনের সম্ভাবনা। দীর্ঘ খরার কারনে ও সময় মতো বৃষ্টি পাত না হওয়ায় লক্ষ্য মাত্রার চেয়ে কম চাষ হয়েছে আউশধান। চলতিবৎসর আউশধান এর চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছিল ২ হাজার ৩ শত হেক্টর জমি। কিন্তু অনাবৃষ্টি ও দীর্ঘ খরার কারনে বিলম্বে চাষের ফলে চাষের লক্ষ্য মাত্রার চেয়ে কম চাষ হয়েছে। প্রতিকূল আবহাওয়া সত্বেও কৃষককূল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরামর্শে আউশধান আবাদ করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় এ মৌসুমে বোনা ও রোপা আউশধান এর আবাদ হয়েছে ৮ শত হেক্টর জমি। বিলম্ব হলেও বর্তমানে প্রয়োজনীয় বৃষ্টি পাত হওয়ায় আউশধান এর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় অনেক কৃষকের সময়মতো বৃষ্টি পাত না হওয়ায় বোনা আউশ ও বীজতলা নষ্ট হয়ে গেছে। এছাড়া বৃষ্টির অভাবে ও যেখানে সেচের সুবিধা নেই সেখানে আউশধান আবাদ করতে পারেননি। আর যারা বৈরী আবহাওয়া সত্বেও নানা প্রতিকূলতা উপেক্ষা করে আউশধান আবাদ করেছেন তাদের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলার করাব,মুড়িয়াউক ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন কালে দেখা যায় চারদিকে শুধু সবুজের সমারোহ। করাব ইউনিয়নের করাব গ্রামের কৃষক শাহজাহান মিয়া জানান আমি এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর দেওয়া একটি প্রদর্শনী প্লট সহ প্রায় ৫ বিঘা জমিতে আউশধান আবাদ করেছি।ফলনও বেশ ভালো হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান বলেন এ বছর খরার কারনে ও বিলম্বে চাষের ফলে চাষের লক্ষ্য মাত্রা পুরন হয়নি। তবে পরবর্তীতে বৃষ্টি পাত হওয়ায় এবং আবহাওয়া অনুকূল থাকলে বাম্পার ফলনে আশাবাদী। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ এবং ধানের জাত নির্বাচন করা সহ সার্বিক সহযোগিতা করে আসছি।
Tag
আরও খবর