কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া ঝুঁকিতে কক্সবাজার

ঢাকার চট্টগ্রামে পর কক্সবাজারেও বাড়ছে ডেঙ্গুর প্রপোক। তবে বৃদ্ধির হার তুলনামূলক ভাবে কম হলেও প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পাশাপাশি নতুন ভাবে ম্যালেরিয়া রোগের প্রকোপ ও দেখা যাচ্ছে।


কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি তথ্যচিত্রে দেখা যায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২০১৫ জন যার মধ্যে ১১০ জন বাংলাদেশী হলেও বাকি ১৯০৫ জন রোহিঙ্গা(FDMN)। যেখানে দেখা যায় সারা বছরের তুলনায় জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী ৪০৮ জন যার মধ্যে ৩৬৭ জন রোহিঙ্গা( FDMN) এবং বাকি ৪১ জন বাংলাদেশী নাগরিক ।



আক্রান্তরা কক্সবাজার সদর হাসপাতাল সহ জেলার অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসা গ্রহণ করছে।


শুক্রবার (১৪ জুলাই) কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশিকুর রহমান টিটিএন কে জানান সর্বশেষ তথ্য মতে শুক্রবার বিকেল পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে ১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। যার মধ্যে শিশু ওয়ার্ডে আছে ৪ জন , পুরুষ ও নারী ওয়ার্ডে আছে ১২ জন।পাশাপাশি নতুন ভাবে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে ১৫ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছে।



পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবায় আক্রান্ত রোগীরা ঘরে বসে চিকিৎসা সেবা গ্রহণের জন্য টেলিমেডিসিন সেবা চালু করেছে। যেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন।



এছাড়া ডা: আশিকুর রহমান ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।


প্রসঙ্গত , ২০২২ সালে কক্সবাজারে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১৫ হাজার ৩৩০ জন। তার মধ্যে রোহিঙ্গার সংখ্যা ১৩,৮৮৬ জন। সে সময় মারা যায় ৩৩ জন।

Tag
আরও খবর