কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ন্ত্রণ করতো গাঁজা ফেনসিডিল ইয়াবা সরবরাহ দিয়ে



চাঁপাইনবাবগঞ্জে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম যোগদানের পর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজার একটি বড় চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার শুক্রবার বিকেলে ৬০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুখ্যাত মাদক ব্যবসায়ীরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৬ নং ওয়ার্ডের রসুলপুরের মৃত মংলুর ছেলে আনারুল (৩০),নয়ালাভাঙ্গা গুনগুনি পাড়ার নাইমুল ওরফে চেন্টুর ছেলে গাজাঁ ও ফেনসিডিল ব্যবসায়ী দুরুল (৩৫),উত্তর উজিরপুর চামাগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কালাম (৪৫),নয়ালাভাঙ্গা মেনিপাড়ার মৃত আমজাদ আলীর ছেলে রজব আলী (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিগ্রাম নতুনপাড়ার ওসমান আলীর ছেলে ইসারুল ইসলাম ওরফে বাবু (৩৭)।

জানাগেছে,সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে ডিবি পুলিশের সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ১৩ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে মাদকবিরোধী অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই অনুপ কুমার সরকার,এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে এই পাঁচজন কুখ্যাত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামের কালাম মোড়লের বাড়ির পাশে ইটের হেয়ারিং রাস্তার উপরে একটি পিক-আপ থেকে ৬০ কেজি গাঁজাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে,উল্লেখ তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। 

আরও খবর