নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে যুবককে কুপিয়ে মারাত্মকভাবে জখম

আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক


শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিপন নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৩টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কটিয়ারকোন গ্রামে এ ঘটনা ঘটে। 

আজ বিকেলে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে কটিয়ারকোন গ্রামের রুশন আলীর ছেলে মুহিত মিয়া এবং তার পরিবারের সদস্যরা মিলে রিপনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছেন বলে অভিযোগ ওঠেছে। 


স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে কটিয়ারকোন গ্রামে মসজিদে নিলাম নিয়ে একই এলাকার রিপন ও মুহিতের মাঝে কথা কাটাকাটি হয়। এরপর ৩টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে মুহিত এবং তার ভাইসহ পরিবারের সদস্যরা মিলে রিপনকে দা দিয়ে মারাত্মকভাবে আহত করেন।

গুরুতর আহত হওয়া রিপন বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্বর হামলার শিকার হওয়া রিপন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার পরিবারের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে হামলাকারী মুহিতের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনার বিষয়ে সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন বলেন-শুনেছি মসজিদের নিলামকে কেন্দ্র করে রিপন আর মুহিতের মাঝে কথা কাটাকাটি হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। শ্রীমঙ্গল থানার একটি টিম ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন বলে জানা যায়। 

Tag
আরও খবর