গত কয়েকদিন ধরে উজানে ভারী বর্ষণের ফলে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে দ্রুতগতিতে বাড়ছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।
শুক্রবার (১৪ জুলাই) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩৩ মিটার।
২৪ ঘণ্টায় ১৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১২ দশমিক ৯০ মিটার)। অপরদিকে, কাজিপুরের মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯৭ মিটার। ২৪ ঘণ্টায় ২২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে পানি বৃদ্ধির ফলে কাজিপুর, সিরাজগঞ্জ, চৌহালী, বেলকুচি ও শাহজাদপুরে যমুনার অভ্যন্তরের চরাঞ্চল প্লাবিত হচ্ছে। তলিয়ে যেতে শুরু করেছে এসব এলাকার নিম্নভূমি।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, উজানে ভারী বর্ষণে যমুনা নদীর পানি আরও ৩/৪ দিন বাড়বে। সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনাও রয়েছে।
সূত্র: অনলাইন
৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৯ ঘন্টা ৩০ মিনিট আগে
১০ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে