ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

বশেমুরবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সাবেক তিন শিক্ষার্থী


নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন বশেমুরবিপ্রবির সাবেক তিন শিক্ষার্থী।   

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট দেখা দেয়। ফলে শিক্ষক নিয়োগের দাবি ছিলো শিক্ষার্থীদের, জড়াতে হয়েছে শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনেও। সম্প্রতি বশেমুরবিপ্রবির শিক্ষক সংকট নিয়ে গণমাধ্যমেও প্রকাশিত হতে থাকে সংবাদ। এরই মধ্যে প্রায় দেড় ডজন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে বশেমুরবিপ্রবিতে।

এদিকে নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বশেমুরবিপ্রবিরই সাবেক দুই শিক্ষার্থী। এছাড়া কর্মকর্তা হিসেবেও নিয়োগ দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থীকে।

শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. ফেরদৌস ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফাতেমা খুকুমণি। এছাড়া সহকারী প্রোগ্রামার হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম।

দীর্ঘদিন ধরেই নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে শিক্ষক কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে এর আগে গত বছরের জুনে প্রথমবারের মতো বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী তন্বী সাহা ও  ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঈনুল ইসলাম শাওনকে নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। একই সাথে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পান এপ্লাইড কেমেস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল কাদের শাকিল।


এরপর সম্প্রতি রিজেন্ট বোর্ডেও অনুমোদন দেয়া হয় ১৬ জন শিক্ষক-কর্মকর্তা নিয়োগের বিষয়টি। আর এই নিয়োগে বশেমুরবিপ্রবির ৩ জন প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক- কর্মকর্তা পদে নিয়োগ পেলেন।

বুধবার রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের নিজেদের শিক্ষার্থীদের নিয়োগ দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।


ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ রাসেল বলেন, বিশ্ববিদ্যালয় ও বিভাগ আমাদের কাছে দ্বিতীয় পরিবার। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়োগ দেয়ার বিষয়টি চলমান থাকলে বিশ্ববিদ্যালয় দ্রুত এগিয়ে যাবে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আমাদের শিক্ষার্থীরা সব জায়গায় ভালো করছে। সম্মানজনক স্কলারশিপ পাচ্ছে, গবেষণা করছে,বিভিন্ন প্রতিষ্ঠানে গুরু দায়িত্ব পালন করছে। এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতেও তারাও কাজ করে যাবে। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে তারা শিক্ষক হয়েছেন,কর্মকর্তা হয়েছেন। তাদের এখন এ বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়িত্ব আরো অনেক বেড়ে গেলো।

Tag
আরও খবর