তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

ব্যর্থ প্রিয়াঙ্কার দুই হাজার কোটির সিরিজ, হিসেব চাইছে অ্যামাজন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-07-2023 04:33:54 pm

মুক্তি পাওয়ার আগে সিরিজ নিয়ে চর্চা ছিল তুঙ্গে। প্রচারেও কোনও কমতি রাখেনি রুশো ব্রাদার্স। তারপরেও প্রত্যাশা পূরণ করতে পারেনি প্রিয়াঙ্কা চোপড়ার কল্পবিজ্ঞান থ্রিলার সিরিজ ‘সিটাডেল’ যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘গেম অফ থ্রোনস’ খ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেন। তাতেও ভরাডুবি বাঁচানো যায়নি সিরিজের।


রুশো ব্রাদার্সের ‘সিটাডেল’ তৈরিতে খরচ হয়েছিল প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২০০০ কোটি টাকা। সিরিজের পিছনে এত টাকা খরচ করেও লাভের ঝুলি প্রায় শূন্য অ্যামাজনের। মুক্তির পরে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের সেরা দশটি শোয়ের তালিকাতেও নেই এই সিরিজ। স্বাভাবিক ভাবেই আর্থিক ক্ষতির সেই দায় বহন করতে হচ্ছে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মকে। তাই এবার ‘সিটাডেল’ নির্মাতাদের কাছে খরচের হিসেব চাইলেন অ্যামাজন কর্তৃপক্ষ। 


প্রথম সিজনের এমন ভরাডুবির পরেও দ্বিতীয় সিজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ‘সিটাডেল’-এর নির্মাতাদের তরফে। লাভের অঙ্কের হিসাব না কষেই যাতে বেলাগাম খরচ না করা হয়, সেই দিকে এ বার কড়া নজর কর্তৃপক্ষের। প্রথম সিজনে এপিসোড পিছু ২০ মিলিয়ন মার্কিন ডলার খরচ ধার্য করা হয়েছিল কর্তৃপক্ষের তরফে, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৬৫ কোটি টাকা। সেই হিসাবে ছ’টি এপিসোডের খরচ ১০০০ কোটির মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা। প্রথম সিজনে তার দ্বিগুণ খরচ করেছেন ‘সিটাডেল’-এর নির্মাতারা। দ্বিতীয় সিজনে যাতে আর তার পুনরাবৃত্তি না হয়, তা নিয়ে সতর্ক হতে চাইছেন কর্তৃপক্ষ।

আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে