কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

মির্জাগঞ্জে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির ১১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এই কমিটি অনুমোদন করেন।

গত ২০২২ সালের ২১ অক্টোবর অনুষ্ঠিত উপজেলা বিএনপির সম্মেলনে কাউন্সিলরদের ভোটে মো. সাহাবুদ্দিন নান্নু মুন্সি সভাপতি ও জাহাঙ্গীর হোসাইন ফরাজি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। 

এই কমিটিতে আহসানউল্লাহ পিন্টু সিকদার, রাজিয়া রশিদ, গোলাম ফারুক মুন্সি, আনোয়ার হোসেন সিকদার, শাহজাহান রাড়ী, আইয়ুব আলী খান, আমিনুল ইসলাম খোকন, মকবুল হোসেন, এ. এইচ. জাকির সহ ১৫ জনকে সহ-সভাপতি করা হয়েছে এবং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে হারুন অর রশিদ মুন্সি, রুবেল মৃধা, আসাদুজ্জামান মনিরসহ ৯ জনকে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক (০১) হয়েছেন জয়নাল আবেদীন সুজন ও সাংগঠনিক সম্পাদক (০২) হয়েছেন শামীম হাওলাদার। 

দীর্ঘ বছর পর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির নতুন এ কমিটি পেয়ে সর্বস্তরের নেতাকর্মীর মাঝে আনন্দের সুবাতাস প্রবাহিত হচ্ছে। তারা মেতে উঠেছে বাঁধভাঙ্গা আনন্দ উচ্ছ্বাসে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন এই কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড় উঠে।

আরও খবর