মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

লক্ষ্মীপুরে পৃথক পর্নোগ্রাফি ও কপিরাইট মামলায় ২৪ জনের সাজা

লক্ষ্মীপুরে পৃথক দুইটি পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে সবাইকে কপিরাইট আইনে আরও ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়।


বুধবার (১২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্তরা হলো- সেলিম হোসেন, মুখলেছুর রহমান, আশরাফুল ইসলাম সুজন, রাম কর্মকার, শাহ আলম, মো: মাহিফ আরাফাত, মো: খোকন, রাহাত খান, মো: মাঈনউদ্দিন, মো: বেলাল, মো: সিরাজ, মো: মামুন হোসেনও মো: সিরাজ।


অন্য মামলায় দন্ডপ্রাপ্তরা হলেন- মো: জাহিদ হোসেন, জহির আলম ভূইয়া, মো: ইব্রাহিম, রথিন সুর, মো: মেজবাহ উদ্দিন, রিয়াজ মাহমুদ, মো: নুরুল আমিন, মো: মাসুম, জয়নাল আবেদীন নিশান, সবুজ হোসেন ও মো: মোস্তফা। 


দন্ডপ্রাপ্ত সবাই লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্যে তিন আসামী পলাতক রয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেট ও সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকায় কম্পিউটারে পর্নোছবি, বিভিন্ন শিল্পীদের অশ্লীল ভিডিও গান, সদ্য মুক্তিপাওয়া বাংলা ছায়াছবির কপি রাইট এর কাজ করে ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। এমন অভিযোগে ২০১৮ সালের ২৯ জুলাই পৃথক অভিযান চালায় র‍্যাব। এসময় পর্নোগ্রাফিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারসহ আসামীদের আটক করে থানায় হস্তান্তর করেন। পরে র‍্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর এক মামলায় ১১ জন এবং অন্য মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে পৃথক এই দুই মামলার রায় ঘোষণা করে।


লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আরও খবর