মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

জুলাই মাসেই আসছে জেলা যুবলীগের কমিটি: পদ প্রত্যাশী ৪০ জনের জীবন বৃত্তান্ত জমা

জুলাই মাসেই কক্সবাজার জেলা যুবলীগের কমিটি আসছে, সবকিছু ঠিকঠাক থাকলে ২৫ জুলাইয়ের পরই ঘোষনা হতে পারে জেলা যুবলীগের আহবায়ক কমিটি।


কেন্দ্রীয় যুবলীগের একটি সূত্র এমনটাই ইঙ্গিত দিয়েছে। সূত্রটি বলছে একজন আহবায়ক এবং তিন জন যুগ্ম-আহবায়ক করে কমিটি হতে পারে, বাকীরা সদস্য থাকবে।



তবে কমিটির আকার খুব বড় হবে না বলে জানা গেছে। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ২৫ জুলাই বিদেশ থেকে ফিরবেন, তিনি ফেরার পরপরই কমিটি ঘোষনা হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।


এদিকে জেলা যুবলীগের আহবায়ক পদে ১০ জন এবং যুগ্ম-আহবায়ক পদে ৩০ জনসহ মোট ৪০ জন পদ প্রত্যাশী জীবন বৃত্তান্ত জমা দিয়েছে বলে জানা গেছে।


আহবায়ক পদে যে দশ জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন তারা হলেন, সদ্য সাবেক কমিটির সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা বেন্টু দাশ, ঈদগাঁও এলাকার যুবনেতা জাহাঙ্গীর আলম জানু, যুবলীগ নেতা সোয়েব ইফতেখার, জাহিদ ইফতেখার জিশান, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, রামু উপজেলা যুবলীগের সদ্য সাবেক সভাপতি ও রামু উপজেলার সাবেক চেয়ারম্যান রিয়াজুল আলম ও চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদ উদ্দিন।

Tag
আরও খবর