কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

উখিয়ায় পালংখালীতে রাস্তা দখলে নেওয়ার অভিযোগ সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নলবনিয়া এলাকায় নিজ জায়গা দাবি করে রাস্তা দখল করে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক পালংখালী ইউনিয়ন ছাত্রলীগে সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের বিরুদ্ধে।


স্হানীয়দের অভিযোগ, জনগণের চলাচলের রাস্তা নিজের জমি দাবি করে সরকারি রাস্তা বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ নেতা। নাম প্রকাশের অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করতে গেলে তাদের অকাট্য ভাষা গালিগালাজ করে ।


এই রাস্তা বন্ধ হওয়াতে আঞ্জুমান পাড়া, নলবনিয়া, কোনাপাড়া, ফারির বিল সহ প্রায় ৬ হাজার মানুষের যাতায়াতের দুর্ভোগের স্বীকার হচ্ছে।


এই ব্যাপারে জানতে চাইলে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, রাস্তা বন্ধ হওয়ার বিষয়টি আমাকে কেউ জানায় নি এখন অবগত হয়েছি, বিষয়টি গুরুত্বের সাথে দেখতেছি।


এই ব্যাপারে জানতে চাইলে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফয়েজ জানান, এখন বিষয়টি জানতে পারছি ঐ জায়গায় গিয়ে সমাধান করে আসবো।


এই ব্যাপারে জানতে চাইলে পালংখালী ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, এইটা একটি ছোট রোড ঐ রোড দিয়ে বেশি মাদকের কার্যক্রম চলে। স্হানীয় কিছু জনগন রাস্তার উপরে খুটি দিসে যেন ডাম্পার চলাচল করতে না পারে আমি কোন খুঁটি দি নাই বলে জানান তিনি।

Tag
আরও খবর