কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

শ্যামনগরে উন্নয়ন পরিকল্পনায় যুব সংগঠনের সমন্বয় সভা

ছবি- শ্যামনগরে যুব সংগঠনের সমন্বয় সভা।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার (১১জুলাই) সকাল ১০টায় গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় যুব সংগঠনের সদস্যদের নিয়ে সমন্বয় সভা নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।

বারসিক শ্যামনগরের ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপতিত্বে যুবদের সক্ষমতা বৃদ্ধি, যুবদের একত্রিত করণ, উপকূলের স্বাস্থ্য সমস্যা সমাধানে কার্যক্রম গ্রহণ সহ অন্যান্য বিষয়ে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিমের আহবায়ক হাফিজুর রহমান, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের স্বেচ্ছাসেবক সাইদুল ইসলাম , উপকূলীয় ইয়ুথ নেটওর্য়াকের রাইসুল ইসলাম, বিশ^জিত মন্ডল, মননজয় মন্ডল, ফজলুল হক, রুবিনা পারভীন ও বরষা গাইন প্রমুখ। অনুষ্টানটি পরিচালনা করেন বাবলু জোয়ারদার।    


বক্তারা বলেন যুবরা উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য বিভিন্ন ধরনের কাজ করছে। উপকূলীয় মানুষের দাবি নারীদের অধিকার এবং স্বাস্থ্য সমস্যা গুলো তুলে ধরার জন্য যুবরা ক্যাম্পেইন, আলোচনা , র‌্যালি, মানবন্ধন, জন সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে। জলবায়ু পরিবর্তন জনিত কারণে প্রকৃতি ও পরিবেশের যে ক্ষতি হচ্ছে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য যুব টিম গুলো কাজ করে যাচ্ছে। যুব সংগঠন গুলো সমন্বয়করণের ফলে তাদের কাজের আগ্রহ বৃদ্ধি পাবে এবং নতুন আঙ্গিকে কাজ করতে আগ্রহী হবে। যুবরা উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বারসিকের সহায়তায় নানা রকম কর্মসূচি পালন করছে এবং তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ও নানা রকম কর্মসূচি বাস্তবায়ন করেছে এবং করবে বলে জানিয়েছে। আগামীতে সমন্বিতভাবে যুব ফোরাম গঠন করার আগ্রহ প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তি।




Tag
আরও খবর