কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

শ্যামনগরে ভাব বাংলাদেশের কার্যক্রম পরিদর্শনে ইউনিসেফের কর্মকর্তাবৃন্দ

ছবি- শ্যামনগরে ভাব বাংলাদেশের কার্যক্রম পরিদর্শনে ইউনিসেফ কর্মকর্তাবৃন্দ।

 সাতক্ষীরা শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর কার্যক্রম পরিদর্শন করলেন জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর  খুলনা ফিল্ড অফিসের কর্মকর্তাবৃন্দ।

 সোমবার দুপুর একটায় শ্যামনগর সদরে জেসি কমপ্লেক্সেের তৃতীয় তলায় ভাব বাংলাদেশের শ্যামনগর ফিল্ড অফিস ও ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শন ও  মতবিনিময় করেন জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের খুলনা ফিল্ড অফিসের প্রধান মো: কাউসার হোসেন ও শিক্ষা অফিসার মো: সাজিদুল ইসলাম।
 এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার
  মিনা হাবিবুর রহমান। শ্যামনগরে ভাব বাংলাদেশের প্রকল্পভুক্ত স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও ফিল্ড অফিসের কর্মকর্তারা ইউনিসেফের কর্মকর্তাদের  ভাব বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনকালে ইউনিসেফ কর্মকর্তাবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন।  

ভাব বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জনাব জয়দেব বিশ্বাস,কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক জনাব মো: আজাহারুল ইসলাম, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম, কম্পিউটার প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী তাজমিরা খাতুন, দেবজ্যোতি বিশ্বাস, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষণার্থী মামুন, সাবরিনা প্রমুখ।  


Tag
আরও খবর