কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

টেকনাফে বিজিবি’র অভিযানে সোয়া ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৪.২২৯ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে।

১০ জুলাই (সোমবার) মধ্যরাতে টেকনাফ পৌরসভার নাইট্যপাড়া এলাকা থেকে মাদকের এই চালানটি জব্দ করা হয়।


টেকনাফ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে।


উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপি হতে বিজিবি’র দুইটি টহলদল বর্ণিত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগান ও বেড়িবাঁধের আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে মধ্যরাত সাড়ে ১২টার দিকে বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে একটি বস্তা হাতে নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম নাইট্যংপাড়া বরফ কল এলাকা দিয়ে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে।

উক্ত ব্যক্তিদের চলাচলের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তাটি ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত দৌড়ে কেওড়া বাগানের ভিতর দিয়ে নাফ নদীতে লাফিয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪.২২৯ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।


পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক উক্ত এলাকায় রাত প্রায় দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

Tag
আরও খবর