কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

জুতার বক্সে করে পাচারকালে কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ আটক হয়েছে নুরুল আয়ুব চৌধুরী (৩৮) এক ক্যাবল ব্যবসায়ী (ডিস)। এসময় তার কাছে থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকের বিমান বাংলাদেশের একটা ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। পরে বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে চেকিংয়ের সময় তার হাতে থাকা জুতার বক্সে ইয়াবা থাকার তথ্য পায় কর্তৃপক্ষ। আটক নুরুল আয়ুব চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্না পাড়া এলাকার মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। পেশায় তিনি ডিস ক্যাবল ব্যবসায়ী।



বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা হাসান বলেন, ‘সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-৪৩৪) এর যাত্রী ছিলেন নুরুল আয়ুব চৌধুরী। এতে যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল স্ক্যানিং করছিলেন বিমানবন্দরের কর্মিরা। এসময় এক যাত্রীর সঙ্গে থাকা একটি জুতার বক্স সন্দেহজনক মনে হলে দায়িত্বরত এনএসআই ও বিমানবন্দরের গোয়েন্দারা তাকে তল্লাশীর সিদ্ধান্ত নেন।’ তিনি আরও বলেন, ‘নুরুল আয়ুব চৌধুরীর ব্যাগসহ অন্য মালামাল তল্লাশীর সময় হাতে থাকা জুতার বক্সের ভেতর ইয়াবা দেখতে পান। এসময় বক্সের ভিতর পাওয়া যায় ৯ হাজার ইয়াবা।’ বিমানবন্দর ব্যবস্থাপক জানান, ঘটনার ব্যাপারে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর