কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

মৎস্য চাষ সম্প্রসারণে চাষিদের সাথে মতবিনিময় করলেন-মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবীবুর রহমান

   শুক্রবার(৮ জুলাই)  সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক অংশীজনের সাথে এক মতবিনিময় সভা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়।

অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হাবীবুর রহমান। তিনি বক্তব্যে নিয়ম মেনে চাষিদের মাছ চাষ করার কথা বলেন এবং অভিজ্ঞচাষিদের পরামর্শ নেওয়ার আহব্বান জানান সকলকে। এ ছাড়া মৎস্য কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত যোগাযোগ রাখার কথা বলেন।


শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন  কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রজেক্টের প্রকল্প পরিচালক সমীর কুমার সরকার, এশিয়ান বিডি কর্পোরেশন প্রজেক্টের সিনিয়র সহকারী পরিচালক  ও প্রকল্প পরিচালক ড.মোঃ ইফতেখারুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান। বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, এফএও কর্মকর্তা ড,রফিকুল ইসলাম, মাসুদ ,ফিল্ড ফ্যাসিলেটেটর মেহেদি হাসান প্রমুখ। 

মাছ চাষের সমস্যা ও সম্ভবনা বিষয়ে বক্তব্য রাখেন প্রকল্পভুক্ত কাঁকড়া চাষি বিশ্বনাথ , মাছ চাষি মুজিবর রহমান, মধুজীত রপ্তান, শংকরী মন্ডল, এনজিও কর্মকর্তা দেবব্রত মন্ডল, মাসুদুল হক প্রমুখ।


মাছ চাষিরা বক্তব্যে পানিতে লবনাক্ততা ও তাপমাত্রা বৃদ্ধি, পোনা সংকট,  পানি সংকট, খাল গুলি পুনঃখনন ও ইজারা বাতিল, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সহ অন্যান্য বিষয়ে প্রধান অতিথির সুদৃষ্টি কামনা করেন। 


ছবি- সাতক্ষীরার শ্যামনগরে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হাবীবুর রহমান।




Tag
আরও খবর