নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুরে বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী শেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নানান কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনন্দ র‌্যালি, দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা। জেলা যুব মহিলা লীগের সভাপতি, সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর নির্দেশনা ও তত্বাবধানে ওই সকল কর্মসূচী উদযাপন করা হয়। শেরপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে র‌্যালি শেষে যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের উপদেষ্টা রোজিনা তাসমিন, সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, সদর উপজেলা শাখার সভাপতি ফেরদৌসি আক্তার শিখা, সাধারণ সম্পাদক মারুফা আক্তার শিল্পী, শহর শাখার সভাপতি সেতারা পারভীন পরশমনি, সাধারণ সম্পাদক সাবিকুন্নাহার বন্যা, জেলা শাখার নেত্রী লতিফা আক্তার লাকী, পুজাপাল, বৃষ্টি, রিক্তা ও মুক্তা প্রমুখ। অনুষ্ঠানে যুব মহিলা লীগের জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। উল্লেখ্য, ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। 

Tag
আরও খবর