কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

মালয়েশিয়ায় মৃত্যুর ৭ দিন পর প্রবাসীর লাশ নিজ গ্রামে দাফন



মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে নিজ জন্মভূমিতে পৌঁছাল যশোরের শার্শার রবিউল ইসলামের লাশ। চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।


 বৃহস্পতিবার ( ৬ জুলাই) রাত ১২ টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশের কফিন নিয়ে বিমান পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে রাত ৪টার সময় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয় নিহতের স্বজনের হাতে। লাশবাহী অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে আসা হয় মৃত রবিউলের গ্রামের বাড়ি শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির। সকাল ১১ টায় জুম্মার নামাজের আগে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


মৃত রবিউল ইসলাম একই গ্রামের মৃত আবেদ আলী মোল্যার ছেলে।



উল্লেখ্য, গত ৩০ জুন মালয়েশিয়ার প্রবাসী রবিউল হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।


মৃতের জামাতা জিকু জানান,তার শশুর পরিবারের মানুষদের সুখে রাখতে প্রাবাসে পাড়ি জমান প্রায় ১০ বছর আগে। গত তিন বছর আগে একবার ছুটিতে দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে আবার পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে।পরিবারের একমাত্র উপার্জনক্ষম রবিউল মৃত্যুর সময় স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।


তার এ  অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামান, মাগুরা সদর হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আক্তারুজ্জামান সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

আরও খবর