নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

পটুয়াখালীর বাউফলে পুত্রবধূর নির্যাতনের শিকার হয়ে শ্বাশুড়ীর আত্মহত্যা।

পটুয়াখালীর বাউফলে পুত্রবধূর নির্যাতনের শিকার হয়ে ক্ষোভে-দুঃখে বিষপান করে আত্মহত্যা করেছেন শ্বাশুড়ী। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মধবপুর গ্রামের মাখম সাজ্জাল বাড়িতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।


মৃতের স্বামী মাখম সাজ্জাল (৬৫) অভিযোগ করেন, তিনি ও তার স্ত্রী চুরা রানী (৫৫), ছেলে মাধব সাজ্জাল (৩৫) পুত্রবধূ শিখা রানী (২৭) ও নাতি মাধবী (৮) একই ঘরে আলাদা বসবাস করেন। ঘরের মধ্যে পাটিশন করা। ঘটনার দিন বুধবার (৫ জুলাই) রাত ৮ টার দিকে তার স্ত্রী চুরা রানী তার পুত্রবধূ শিখার কাছে কিছু চাল ও ডাল চান রান্না করে খাওয়ার জন্য। কিন্তু পুত্রবধূ চাল-ডাল দিতে রাজি না হওয়ায় এ নিয়ে পুত্রবধূ ও তার শ্বাশুড়ীর মধ্যে ঝগড়াঝাটি চলাকালে পুত্র মাধব সাজ্জাল এসে মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে পুত্র ও পুত্রবধূ তার স্ত্রী চুনা রানীকে মারধর করেন। তিনি ওই সময় (মাখম সাজ্জাল) ঝগড়া থামানোর চেষ্টা করলে তাকেও পুত্র ও পুত্রবধূ মারধর করেন। এ ঝগড়াঝাটি চলে রাত ১০টা-সাড়ে ১০ টা পর্যন্ত। এরপর তিনি তার স্ত্রী চুরা রানীকে নিয়ে ঘরে চলে যান। রাত ১টার দিকে ক্ষোভে দুঃখে তার স্ত্রী চুনা রানী বিষপান করেন। রাত ৩ টার দিকে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক সোয়েব বলেন,‘ চুনা রানীকে হাসপাতালে নিয়ে আসার পর ইসিসি করে তাকে মৃত অবস্থায় পাই। তার মুখ থেকে গন্ধ আসছিল। ধারণা করা হচ্ছে তিনি বিষপান করতে পারেন।’ এ ব্যাপারে বগা তদন্ত কেন্দ্রে ফোন দেয়া হলে এসআই বাদল কৃষ্ণ বলেন,‘ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

Tag
আরও খবর