নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসয়ী আনিসুর রহমানের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় বিশ্ব বাজারে স্বর্ণের বড় দর পতন মৌলভীবাজার ইসলামিক স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সম্পন্ন জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ট্রেজারার কানন সম্পত্তির জন্য সন্তানের হাতে বাবা ও ভাই খুন শার্শায় পুলিশের সাঁড়াশি অভিযান: পরোয়ানাভুক্ত ৭ জন গ্রেফতার শিবচরে জুয়া-মাদকের অন্ধকার সাম্রাজ্য: রাতভর মোটরসাইকেলের বহর, আতঙ্কে স্থানীয়রা জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পীরগাছায় আখতার হোসেন পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমি পরিদর্শনে এমপি আখতার হোসেন পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও তার সহযোগী কথিত স্ত্রী গ্রেফতার আলোচিত টিকটকার শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়। পিস্তল ও গুলিসহ বিরামপুরের ‘মাদক সম্রাট’ রবিউল আটক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা নান্দাইলে আড়াই মাস পেরিয়ে গেলেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

জয়পুরহাটের আক্কেলপুরে আ’লীগ নেতার পুকুরে বিষ দিয়ে মাছ নিধন


জয়পুরহাটের আক্কেলপুরে এক আওয়ামী লীগ নেতার মাছ চাষের দুটি পুকুরে বিষ দিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ ওঠেছে।ঘটনাটি উপজেলার রায়কালী ইউনিয়নে ঘটেছে। 

ক্ষতিগ্রস্ত ওই পুকুর মালিক ও আ’লীগ নেতা বেলাল হোসেন (৫৮) রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।তার পুকুর দুটি ওই ইউনিয়নের নারীকেলী গ্রামে ও রায়কালী কাস্টমের বাগানের পেছনে অবস্থিত।তার পুকুর দুটির আয়তন সর্বমোট প্রায় ৯ বিঘা। 

পুকুর মালিক,স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আনুমানিক ৮ টায় তার পুকুরে বিষ দেওয়ার ঘটনা ঘটে।ঘটনাটি পুকুর মালিক নারীকেলী গ্রামের পুকুর পাহারাদারের মাধ্যমে জানতে পারে। এসময় ওই পুকুরের পাড় থেকে ৪টি বিষের বোতলের সন্ধান পাওয়া যায়। নারীকেলী গ্রামের পুকুরের মাছ নিয়ে ব্যাস্ত থাকাকালীন সময়ে রায়কালী কাস্টমের বাগানের পেছনে অবস্থিত পুকুরেও বিষ প্রয়োগের খবর পায় পুকুর মালিক বেলাল হোসেন। এই ঘটনায় দুটি পুকরের প্রায় ৩’শ মণ মাছ ক্ষতিগ্রস্ত হয়,যার আনুমানিক মূল্য প্রায়৩০ লক্ষ টাকা।ঘটনাটি অল্প সময়ের মধ্যে এলাকায় ছড়িয়ে পরে। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুকুরের পাহারাদার রবিউল বলেন, আমি রাতে সাড়ে ৮ টায় বাজার থেকে এসে দেখি পুকুরে মাছ লাফালাফি করছে। বিষয়টি সাথে সাথে আমি পুকুর মালিকে জানাই। পুকুরের পূর্ব দিকের পাড় থেকে ৪টি বিষের বোতল পাওয়া গেছে।

ওই এলকার বাসিন্দা সাবেক শিক্ষক আশরাফ আলী বলেন,খবর পেয়ে আমি পুকুর দেখেতে এসেছি। অনেক মাছ মারা গেছে।পুকুররের মাছগুলো মরে ভেষে ওঠছে।

পুকুর মালিক ও রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানায়,শত্রুতা মূলক পরিকল্পিত ভাবে আমার দুটি পুকুরে বিষ দেওয়া হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাসফেকুর রহমান বলেন,বিষয়টি আমাদের জানা নেই। তবে এটি খুবই দুঃখজনক ঘটনা।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক জানায়, এঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থল রাতেই পরিদর্শন করা হয়েছে।

Tag
আরও খবর
6a0347b58f840-120526093101.webp
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

৩ ঘন্টা ২৮ মিনিট আগে