ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন

আজমিরীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন এমপি মজিদ খান


আজমিরীগঞ্জে স্বাস্থ্য সেবা প্রান্তিক জনগোষ্ঠীর দূরগোড়ায় পৌঁছে দেওয়া ও সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন আব্দুল মজিদ খান এমপি। 

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে আজমিরীগঞ্জ রামকৃষ্ণ মিশনে   ফ্রি মেডিকেল ক্যাম্প ও আজমিরীগঞ্জ উৎসব অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাড. মোঃ আব্দুল মজিদ খান এম.পি।

হবিগঞ্জ  জেলা প্রশাসক ইসরাত জাহান এর সভাপতিত্বে  ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলীর  সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, " প্রান্তিক জনগোষ্ঠীর দূরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ও গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমার খুব ভালো লেগেছে। যারা প্রায়ই স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় তাদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করার যে চেষ্টা করছে, তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। এই উদ্যোগের জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।"


ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কালাম চৌধুরী'র তত্ত্বাবধানে একদল বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

Tag
আরও খবর