মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

টেকনাফে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠলো মাদ্রাসা ছাত্রের মরদেহ

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের একদিন পর পুকুর থেকে নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে টেকনাফের বাহারছড়ার চকিদারপাড়ায় বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে স্বজনদের অভিযোগ- শিশুটিকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হয়েছে।


মৃত শিক্ষার্থীর নাম মো. নোমান (৮)। তিনি বাহারছড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ শীলখালি চকিদার পাড়ার সৈয়দ আহমদের ছেলে। সে দক্ষিণ শীলখালি মোহাম্মদিয়া আর্দশ নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। পারিবারিক কলহের জেরে আড়াই বছর আগে নোমানের বাবা-মায়ের বিয়েবিচ্ছেদ হয়।


নোমানের চাচা শফিক আলম জানান, সোমবার (৩ জুলাই) দুপুর থেকে নোমান নিখোঁজ ছিল। তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছিল। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।


টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. মশিউর রহমান জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশের একটি টিম দক্ষিণ শীলখালি চকিদার পাড়া এলাকার সৈয়দ আহমদের ছেলে নোমান নামের শিশুর মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, যতটুকু জানতে পেরেছি, শিশুটির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বা এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর