উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুজিব বর্ষের ঘর নির্মান কাজ শেষ পর্যায়ে

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুজিব বর্ষের ঘর নির্মান কাজ শেষ পর্যায়ে


 


সাতক্ষীরা আশাশুনির প্রতাপনগরে গৃহহীন, ভূমিহীন ও বিপর্যস্থ ১২১ পরিবারের জন্য মুজিব শতবর্ষের ঘর নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে। কাঙ্খিত ঘর পেতে উদগ্রীব হয়ে আছে অসহায় পরিবারের সদস্যরা। এসব পরিবারের সদস্যরা সুন্দর-সুদৃশ্য আধা পাকা ঘরগুলোর শেষ পর্যায়ের কাজ দেখতে এসে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে। নিজেদের ঘর, নিজেদের আবাস স্থল পাঁচ্ছেন তারা এমন স্বপ্ন পুরনের বাস্তবতার দিনক্ষণ গুনার সমাপ্তির দ্বারপ্রান্তে এসে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ ভরে দীর্ঘায়ু ও সফলভাবে দেশ পরিচালনায় আল্লাহর কাছে প্রার্থনা করছেন। 

 

ঘুর্ণিঝড় ও বন্যার ছোবলে আক্রান্ত প্রতাপনগর ইউনিয়নে সরকারি অর্থে ৩.৬৬ একর জমি অধিগ্রহন করে ১২১টি টিনসেড আধাপাকা ঘর নির্মান কাজ করা হচ্ছে। প্রত্যেক ঘর নির্মানের জন্য ব্যয় বরাদ্দ ২ লক্ষ ৭১ হাজার টাকা। জেলা প্রশাসক সাহেবের সার্বিক দিকনির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শমত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান নিরলস পরিশ্রম করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ বাস্তবায়নে নিয়োজিত আছেন। ৮০% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সম্প্রতি ভারী বর্ষণে বৃষ্টির পানির স্রোতে একাংশে বালু ধ্বসং নিলে নির্মাণাধীন দু’টি ঘরের অংশ বিশেষ কাজে বিঘ্নতার সৃষ্টি হয়। সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্থানে পুনরায় মাটির কাজ ও পুনঃ নির্মান কাজ সম্পন্ন করে বিপদমুক্ত করা হয়। এটিকে রং মাখিয়ে স্বার্থান্বেষী মহল বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার শুরু করে।

 

কাজের অগ্রগতির ও সর্বশেষ অবস্থা দেখতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। দুপুরে তিনি নির্মানাধীন ঘরের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঘরের চলমান নির্মাণ কাজের গুণগত মান, ঘরের নির্মাণ কাজ কত দিনের মধ্যে শেষ হবে ও সার্বিক বিষয় নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান, প্রতাপনহর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, ইউপি সদস্য, লেবার মিস্ত্রী সহ স্থানীয়দের সাথে মত বিনিময় করেন।

 

ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী জানান, ঘূর্ণিঝড় আম্ফান, আইলা, সিডরসহ বিভিন্ন দুর্যোগে ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিকবার বেড়িবাঁধ ভেঙে বহু পরিবার বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কথা চিন্তা করে প্রতাপনগর আবদারের মোড় নামক স্থানে জমি অধিগ্রহণ করে ১২১ টি মুজিববর্ষের ঘর নির্মাণ কাজ করছে। কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত মর্জিতে নতুন ঘর পাওয়ার খুশিতে পরিবারগুলোর মধ্যে আনন্দঘন উৎসব বিরাজ করছে। এ ব্যাপারে পিআইও সোহাগ খান বলেন, ২০২১-২২ অর্থবছরে সারাদেশের ন্যায় আশাশুনির সকল ইউনিয়নে অসহায় মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর উপহার দেওয়া হয়েছে। প্রতাপনগর ইউনিয়ন দুর্গম এবং আইলা কবলিত এলাকা হওয়ায় ৩.৬৬ একর জমি অধিগ্রহণ করে ১২১ খানা ঘর নির্মাণ করা হয়েছে। ঘর প্রতি বরাদ্দতৃদ ২ লক্ষ ৭১ হাজার টাকা যথাযথ ভাবে কাজে লাগিয়ে নির্মাণ কাজে দ্রততার সাথে কাজ করা হচ্ছে। কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। অচিরেই ঘরগুলোর চাবি হস্তান্তরের মাধ্যমে উদ্বোধন করা হবে বলে তিনি জানান।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে