কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

কুতুপালং রেজিষ্ট্রাট ক‌্যাম্প ও লম্বাশিয়া রোহিঙ্গা ক‌্যাম্প ইয়াবাডন শাহাব মিয়ার দখলে, রয়েছে ধরাছৌয়ার বাইরে

 উখিয়ায় আশ্রিত রোহিঙ্গা সাহাব মিয়া একাই নিয়ন্ত্রন করেন কুতুপালং ও লম্বাশিয়া ক‌্যাম্প ভিত্তিক ইয়াবা সিন্ডিকেট। লম্বাশিয়া ক্যাম্পের টানা ব্রীজ সংলগ্ন ক‌্যাম্প এলাকার আব্দুস ছালামের দুই ছেলে আন্ডার গ্রাউন্ডে থাকা শীর্ষ ইয়াবা কারবারি শাহাব মিয়া ও তার ছোট ভাই শফিউল্লাহর দখলে বলে অভিযোগ উঠেছে।




সূত্রমতে, কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের শত অপকর্মের অন্যতম হোতা শীর্ষ ইয়াবা কারবারি শাহাব মিয়া ও তার ছোট ভাই শফিউল্লাহ সুকৌশলে ইয়াবার কালো টাকার বিনিময়ে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে রোহিঙ্গা শাহাব মিয়া থেকে স্থানীয় শাহাব মিয়া পরিচয় দিয়ে ক্যাম্প ও সীমান্ত এলাকায় চরম নৈরাজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, করইবনিয়া, ডেইল পাড়া সীমান্ত এলাকায় একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলে দুই ভাই প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ওপার থেকে এপারে বস্তায় বস্তায় ইয়াবার চালান এদেশে নিয়ে এসে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে হাতিয়ে নিচ্ছে অবৈধ কোটি কোটি টাকা। ইতি পুর্বে ইয়াবাডন সাহাব মিয়া অস্ত্রসহ পুলিশের কাছে ধরা পড়লেও ফের জামিনে বের হয়ে দেদারছে চালিয়ে যাচ্ছে ইয়াবার রমরমা ব‌্যবস‌্যা।


স্থানীয়দের অভিযোগ, উক্ত দুই ইয়াবা গডফাদার সীমান্ত এলাকায় কথিত স্থানীয় কিছু অবৈধ কারবারীদের সেল্টার নিয়ে এলাকায় স্থানীয় পরিচয় দিয়ে নানা অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। অচিরেই শাহাব মিয়া ও তার ভাই শফিউল্লাহকে গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা না হলে সীমান্ত এলাকা ও ক্যাম্পের আইনশৃংলা পরিস্থিতি চরম অবনতি হওয়ার আশংকা দেখা দিবে বলে একাধিক রোহিঙ্গারা মনে করছেন।


এদিকে রোহিঙ্গা ইয়াবাডন সাহাব মিয়া অবৈধ কালো টাকার যোরে তার তৃতীয় স্ত্রীকেও বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র বানিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।


প্রশাসনের একাদিক সুত্র বলছে, রোহিঙ্গা ক‌্যাম্পে অবৈধ কারবারসহ বিভিন্ন অবৈধ মাদক ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ছে কিছু রোহিঙ্গারা। গোয়েন্দা সংস্থার মাধ্যমে অনেকের তথ্য হাতে নাতে পাওয়া গেচে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag
আরও খবর