মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে স্থানীয় দর্শনার্থীই বেশি

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের প্রায় এক কিলোমিটারে গতকাল শনিবার বিকেলে ছিলেন অন্তত ৪০ হাজার মানুষ। সৈকতে বেড়াতে আসা এই মানুষদের বেশির ভাগই স্থানীয়। এবার কক্সবাজারের বাইরের পর্যটক খুব বেশি এখানে আসেননি।


সাগরের সুগন্ধা পয়েন্টের কয়েকটি স্থানে লাল নিশানা উড়ছিল। নিশানার আশপাশে দাঁড়িয়ে ছিলেন হলুদ রঙের টি-শার্ট পরা লাইফগার্ডের কয়েকজন। তাঁরা বাঁশি বাজিয়ে পর্যটকদের সতর্ক করছিলেন গোসল করতে না নামতে। অনেকে নিষেধাজ্ঞা অমান্য করে ঝাঁপ দিচ্ছিলেন উত্তাল সাগরের পানিতে।


সেখানে কথা হয় বেসরকারি লাইফগার্ড প্রতিষ্ঠান সি সেফের ব্যবস্থাপক সিফাত সাইফুল্লাহর সঙ্গে।


তিনি বলেন, গতকাল বেলা পৌনে দুইটার দিকে সৈকতের সিগাল পয়েন্টে গোসলে নেমে ঢাকার যাত্রাবাড়ীর মো. আসাদ (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত স্রোতের টানে ভেসে যাওয়ার সময় অন্তত চারজনকে উদ্ধার করেছেন তাঁরা।


সুগন্ধা পয়েন্টের দক্ষিণে কলাতলী এবং উত্তর দিকের সিগাল ও লাবণী পয়েন্টের চার কিলোমিটারে আরও অন্তত ২০ হাজার মানুষের ভিড় দেখা গেছে। সেখানেও কয়েকটি লাল নিশানা ওড়ানো হচ্ছিল।


লাইফগার্ডের সদস্য সিফাত সাইফুল্লাহ বলেন, বৈরী পরিবেশে সাগর এমনিতে উত্তাল; তার ওপর স্রোতের টান বেশি। সৈকতের লাবণী, সিগাল, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে ছোট-বড় পাঁচ থেকে ছয়টি গুপ্ত খালের সৃষ্টি হয়েছে। গুপ্ত খালে আটকা পড়লে কাউকে রক্ষা করা কঠিন। তাই এসব এলাকায় গোসলে নামতে নিষেধ করে একাধিক লাল নিশানা ওড়ানো হচ্ছে। কিন্তু মানুষ সেদিকে নজর দেন না।


কক্সবাজার হোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ বলেন, সমুদ্রসৈকতে গতকাল ৬০ থেকে ৭০ হাজার মানুষ হলেও সেখানে জেলার বাইরে থেকে আসা পর্যটক ছিলেন মাত্র ১২ থেকে ১৫ হাজার। অথচ গত রোজার ঈদের ছুটিতে (সাত দিনে) প্রায় ৯ লাখ পর্যটকের সমাগম ঘটেছিল সৈকতে।


কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে। এ ছাড়া পর্যটকদের হয়রানি রোধসহ নানা বিষয় তদারকির জন্য মাঠে আছেন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত।

Tag
আরও খবর