নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অপকর্মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পেটালেন হাইওয়ে সার্জেন্ট



অপকর্মের সংবাদ প্রকাশ করায় যশোরের শার্শায় সাংবাদিক আসাদুর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম। 


শনিবার রাত সাড়ে ৮ টার সময় নাভারণ সাতক্ষীরা মোড়ে তাকে পিটিয়ে আহত করেন তিনি। 


সাংবাদিক আসাদুর রহমান যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। 


 খবর পেয়ে সাংবাদিক আসাদুর রহমানকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার সহকর্মীরা।


এদিকে উক্ত ঘটনা ছড়িয়ে পড়লে হাইওয়ে সার্জেন্ট রফিকুল ইসলামের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা ও উপজেলার সাংবাদিক সমাজ। 


সাংবাদিকরা জানান, অনতি বিলম্বে নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম কতৃক সাংবাদিককে নির্যাতন করার অপরাধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে সার্জেন্ট রফিকের শাস্তি না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।


এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি শুনেছি। উর্দ্ধতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।


উল্লেখ্য, সার্জেন্ট রফিক নাভারন হাইওয়ে থানাতে যোগদানের পর থেকে নানা অপকর্মে লিপ্ত রয়েছেন।এর আগে ও কয়েকবার তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে।

আরও খবর