নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দাড়িয়ারপাড় নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে দাড়িয়ারপাড় নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এর সরকারী চাকুরী প্রাপ্ত সকল প্রাক্তন ছাত্রদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। ঈদের পরদিন ৩০ জুন শুক্রবার বিকেলে উপজেলার দাড়িয়ারপাড় নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে উক্ত বিদ্যালয়ের সভা কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাড়িয়ারপাড় নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী শশাংক শেখর রায় (শংকর) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য সাহের আলী, দাড়িয়ারপাড় নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুর রহমান শান্ত, সাবেক ইউপি সদস্য চান মিয়া, দাড়িয়ারপাড় নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি হারুন অর রশিদ, স্থানীয় সমাজ সেবক জাহিদুল ইসলাম, ঝিনাইগাতী আদর্শ কো অপারেটিভ ক্রেডিট ইউনয়ন লিমিটেড এর প্রোগ্রাম অফিসার সোহেল রানা,

বাঐবাধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দাড়িয়ারপাড় নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র মিজানুর রহমান মিস্টার প্রমুখ। প্রসংগত ১৯৭১ সালে স্থাপিত হয় দাড়িয়ারপাড় নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ণ নির্মাণ হয় ২০০৮-২০০৯ সালে। বিদ্যালয়টি নির্মাণের পর এ পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী বের হলেও এর আগে কখনও উদ্যোগ নেওয়া হয়নি প্রাত্তন ছাত্রদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। গত ২ বছর আগে দাড়িয়ারপাড় নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন শ্রী শশাংক শেখর রায় শংকর। তিনি দায়িত্বে এসেই সরকারি চাকুরী প্রাপ্ত সকল প্রাত্তন ছাত্রদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের উদ্যোগ নেন তিনি। বিদ্যালয়টি নির্মাণের প্রায় ৫৩ বছর পেরিয়ে গেলেও প্রথম বার এই অনুষ্ঠানের আয়োজন করায় অতিথি ও প্রাত্তন শিক্ষার্থীরা তাদের বক্তব্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তোলে ধরা হয় শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের নানান উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র। অতিথিদের বক্তব্য শেষে, এ সংবর্ধনা অনুষ্ঠানে ১১ জন সরকারী চাকুরী প্রাপ্ত প্রাত্তন ছাত্রদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও অতিথিসহ জমিদাতা স্বর্গীয় নিশিকান্ত মণ্ডল এবং সাবেক সভাপতি শফিউদ্দিন মুন্সিসহ কৃতি শিক্ষার্থী নওশিন শারমিন নিপুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। 

Tag
আরও খবর