চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

তীব্র গরমে হিটস্ট্রোকের শিকার সাড়ে ৬ হাজারের বেশি হজযাত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-06-2023 01:21:28 pm

চলতি হজে সাড়ে ছয় হাজারের বেশি হজযাত্রী তীব্র গরমের কারণের হিটস্ট্রোকের শিকার হয়েছেন। সৌদি মেডিকেল টিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।


সৌদি গণমাধ্যমে মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর মোহাম্মদ আল-আব্দুলআলিকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় গরমে অসুস্থ হয়ে পড়েছে এমন হজযাত্রীদের দেখভাল করেছে। পবিত্র স্থানগুলিতে আল্লাহর মেহমানদের সেবা করার জন্য সব ধরণের ব্যবস্থা রাখা হয়েছে।” 


বৃহস্পতিবার ভোরে পবিত্র শহর মক্কার কাছে মিনা উপত্যকায় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।


রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় হজযাত্রীদের সরাসরি সূর্যালোকের সংস্পর্শে এড়াতে, পাথর নিক্ষেপের ক্ষেত্রে অনুকুল সময় বেছে নিতে, পর্যাপ্ত পরিমাণে পানি ও অন্যান্য তরল পান করতে এবং সূর্য থেকে নিজেদের রক্ষা করার জন্য ছাতা ব্যবহার করার পরামর্শ দিয়েছে।


গত ৩৯ দিনে সৌদির পবিত্র শহর মক্কা ও মদিনায় ১ লাখ ১১ হাজার ৭৬১ জন হজযাত্রী স্বাস্থ্যসেবা সুবিধা পেয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।


এ বছর হজযাত্রীদের সেবার জন্য সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে মোট ১৭২টি স্বাস্থ্যসেবা সুবিধা স্থাপন করা হয়েছে।


মন্ত্রণালয় বলেছে, ১৪০টি স্বাস্থ্য কেন্দ্র সমর্থিত ৩২টি হাসপাতাল হজযাত্রীদের সেবার জন্য বরাদ্দ রয়েছে। গত বছরের হজ মৌসুমে সাফল্যের পর ভার্চুয়াল হাসপাতালের সেবা দেওয়ার জন্য এই সেবা টানা দ্বিতীয়বারের মতো অব্যাহত রয়েছে।


সরকারি পরিসংখ্যান অনুসারে সৌদি আরব মহামারি সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ার পরে প্রায় ১৮ লাখ মুসলমান এই বছর হজ পালন করছেন।

আরও খবর

6a3509c5e0008-190626032005.webp
বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো

১ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে





6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

২০ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩৪ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে