কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

শেরপুরের চার গ্রামে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরের তিন উপজেলার চারটি গ্রামে আজ বুধবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। এসব গ্রাম হলো সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর মধ্যপশ্চিমপাড়া ও উত্তরপাড়া, নকলার চরকৈয়া এবং নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া। এ চার গ্রামের প্রায় এক হাজার মানুষ নামাজের জামাতে অংশ নেন। স্থানীয় ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল আটটা থেকে দশটার মধ্যে এসব গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।সদরের চরখারচর উত্তরপাড়া গ্রামে অনুষ্ঠিত ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা আনোয়ার হোসেন। আর নকলার চরকৈয়া কাজীবাড়ি আহলে হাদিস জামে মসজিদে অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মো. সারোয়ার জাহান।বেতমারী ঘুঘুরাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বুধবার সকালে বলেন, চরখারচর উত্তরপাড়া দশানী নদীর পাড়ে ও চরখারচর মধ্যপশ্চিমপাড়া খানকা শরীফে প্রায় ৭০০ মানুষ ঈদের নামাজ আদায় করেন। এসব গ্রামের মানুষ দীর্ঘ ৪৭ বছর যাবৎ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করে আসছেন। তাঁরা ফরিদপুরের সুরেশ্বর পীরের অনুসারী।

Tag
আরও খবর