আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নারী প্রার্থী সালমা রহমান হ্যাপী

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন,শহীদ ওমর ফারুকের বোন,পিরোজপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক,সালাম রহমান হ্যাপী।

দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নামের তালিকা নারী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন পিরোজপুর আওয়ামীলীগ নেত্রী সালমা রহমান হ্যাপী।

আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে গণভবনে শুরু হওয়া মনোনয়ন বোর্ডের সভা চলে রাত পর্যন্ত। সভা শেষে জেলা পরিষদের দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করে নামের তালিকা প্রকাশ করা হয়। রাতে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ু–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সালমা রহমান হ্যাপী বলেন “ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর উপর আস্থা রেখে তাকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন।

মনোনয়ন পেয়ে তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করেছেন এবং মনোনয়ন বোর্ডের অন্য সকল আওয়ামীলীগের নেতাদের তিনি ধন্যবাদ জানান। এছাড়া আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হবেন আশা করছেন।”

গত ২৩ অগাস্ট এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে পিরোজপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বিলেন, “এবার নির্বাচন হবে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুসারে। সংশোধিত এ আইন অনুযায়ী, এবার জেলা পরিষদে নির্বাচিত হবেন ১১ জন; এর মধ্যে একজন চেয়ারম্যান, সাত জন সাধারণ সদস্য এবং তিনজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন।

তিনি জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৪৭ জন।

 

সালমা রহমান হেপী বরিশাল বিভাগীয় মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সালমা রহমান হেপী’র বড় ভাই শহীদ ওমর ফারুক পিরোজপুর মহাকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভি.পি ছিলেন। ১৯৭১ সনের ২৩ মার্চ তিনি প্রথম পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন এবং বরিশাল পাক বাহিনীর উপর হামলা পরিচালনা করার জন্য আটঘর কুড়িয়ানা থেকে বরিশাল যাবার পথে গ্রেপ্তার হয় এবং ১৯৭১ সনের ০৪ জুন বরিশাল ত্রিশ গোডাউনে পাক হানাদার বাহিনীর টর্চার সেলে লোহার রডের সাথে স্বাধীনতা পতাকা বেঁধে তাহার মাথার তালুতে ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। সালমা রহমান হেপী পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মজিবুর রহমান খালেক এর স্ত্রী।


জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সালমা রহমান হেপী জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে ১৯৮২ সাল থেকে আমি পিরোজপুর পৌর আওয়ামীলীগ ও জেলা মহিলা আওয়ামীলীগের বিভিন্ন দ্বায়িত্ব পালন করে আসছি। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত থেকে বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশের সেবা করার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় ভাবে মনোনীত করায় আমি আপার অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করব ও বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করবো।

আরও খবর