সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের বাসিন্দা রিয়াদ নিহত


বাগেরহাটে এক সড়ক দূর্ঘটনায় মোঃ রিয়াদ শেখ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার জৌখালী সেতু সংলগ্ন কররী এলাকা থেকে স্থানীয়রা নিহত মোঃ রিয়াদ শেখকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে আসে এবং কাটাখালি হাইওয়ে পুলিশকে খবর দেয়। নিহত মোঃ রিয়াদ শেখ পিরোজপুর জেলা সদরের শেখপাড়া এলাকার মৃত মোঃ বাচ্চু শেখের ছেলে এবং মোংলার বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ দুলালের জামাতা।


ধারণা করা হচ্ছে খুলনা থেকে রিয়াদ মোটরসাইকেল যোগে পিরোজপুরে ফিরছিল।কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান শেখ বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে রয়েছে। কিভাবে দূর্ঘটনা ঘটলো সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। স্থানীয়রাও কিছু জানাতে পারেননি। তবে মোঃ রিয়াদ শেখ মোটর সাইকেলটি অনেক দ্রুত গতিতে চালাচ্ছিলেন বলে মন্তব্য করেন ঐ পুলিশ কর্মকর্তা।

Tag
আরও খবর