কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

আবারো শেরপুর জেলায় ২য় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস

বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, শ্রীবরদী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখাসহ বিভিন্ন ক্যাটাগড়িতে শেরপুর জেলায় আবারো ২য় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস। ২৬ জুন ২০২৩ সোমবার মে/২০২৩ মাসে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। এসময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। থানার সকল সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। তিনি শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওসি বিপ্লব কুমার বিশ্বাস ১৯ মে ২০২১ ইং তারিখে শ্রীবরদী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। উল্লেখ্য, এর আগেও তিনি বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব থাকাকালীন সময়ে রেঞ্জ ও জেলা পর্যায়সহ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা ও ক্রেস্ট পেয়েছেন।


আরও খবর