নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আড়াই শতাধিক পরিবার পেল ভয়েস অব ঝিনাইগাতীর ঈদ উপহার

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেরপুরের ঝিনাইগাতীতে আড়াই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’। সোমবার (২৬ জুন) সকাল ১১টার দিকে  উপজেলার থানা রোড এলাকায় এসব উপহারসামগ্রী তুলে দেন এ সংগঠনের সদস্যরা। প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে আড়াই শতাধিক পরিবারের মাঝে পোলাও চাল, সেমাই, চিনি, গুঁড়া দুধের প্যাকেট, তেল, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু ও ডাল দেওয়া হয়। উপহারসামগ্রী পেয়ে তারা খুবই আনন্দিত। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির। এতে উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক নাইম ইসলাম, প্রচার সম্পাদক শাহরিয়ার শাকির, সাংবাদিক মোশাররফ হোসাইন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘আমাদের সামর্থ্য সীমাবদ্ধ। কিন্তু আমাদের এলাকায় দুঃস্থ, অসহায় মানুষের সংখ্যা কম নয়। আমরা চাই সব পিছিয়ে পড়া মানুষরাও সচ্ছল হোক, স্বাবলম্বী হোক, আত্মকর্মী হোক। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। সবাইকে পাশে নিয়ে চলতে চাই। সবারই খুশিই আমাদের খুশি।’

Tag
আরও খবর