নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতীর কাটাখালীতে শহীদ নাজমুল পার্ক উদ্বোধন করলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ঐতিহাসিক কাটাখালী ব্রীজ সংলগ্ন শহীদ নাজমুল চত্ত্বর (পার্ক) এর উদ্বোধন করা হয়েছে। ২৭ জুন মঙ্গলবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার আনুষ্ঠানিকভাবে এ পার্কের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী নাহিদ নেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকতাদিরুল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, শেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হীরু, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এড. মুখলেছুর রহমান আকন্দ, ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সামছুল আলম, বিটিভির জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্জ, শহীদ নাজমুলের বোন রুজিনাসহ অন্যান্যরা। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ওইসময় প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে জেলা প্রশাসন শেরপুর এর উদ্যোগে সূর্যসন্তান মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত মহান মুক্তিযুদ্ধে শহীদ নাজমুল আ্হসান এঁর স্মৃতি রক্ষায় কাটাখালী ব্রীজের সন্নিকটে নির্মাণ করা হলো শহীদ নাজমুল চত্ত্বর (পার্ক)। এই পার্কের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম শহীদ নাজমুলের স্বাধীনতা যুদ্ধের বীরত্বগাঁথা বিষয়ে জানতে পারবেন। এছাড়াও শেরপুরের মানুষ বিনোদনেরও একটি চমৎকার স্থান পেল। উল্লেখ্য, একাত্তরের ৫ জুলাই রাতে মুক্তিবাহিনীর কোম্পানী কমান্ডার নাজমুল আহসানের নেতৃত্বে পাকিস্তানী বাহিনীর যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা “কাটাখালী সেতু” বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়া হয়। পরদিন ৬ জুলাই রাঙ্গামাটিয়া এলাকায় পাকিস্তানী বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে নাজমুল আহসান এবং তার দুই সহযোদ্ধা আলী হোসেন ও মোফাজ্জল হোসেন শহীদ হন। কাটাখালীসহ অন্যান্য যুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০১৭ সালে শহীদ নাজমুল আহসানকে স্বাধীনতা পদকে ভূষিত করেন। শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের পরিকল্পনা ও নির্দেশনায় এবং ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অর্থায়নে শহীদ নাজমুল আহসানের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মকে পাকিস্তানি বাহিনীর নির্মমতা জানানোর জন্য এ চত্ত্বর (পার্ক) নির্মাণ করা হয়।

Tag
আরও খবর