কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে অপ’হ’র’ণের পর যুবককে পিটি’য়ে মা’রা’র অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জুন) সকালে উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এইচ/৫৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত যুবক আশিক এলাহী (২৩) উখিয়ার বালুখালি ক্যাম্প- ১১ ব্লক সি/৭ এর শহিদুল হকের ছেলে।

নিহতের পরিবারের বরাতে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এইচ/৫৯ ব্লকে অজ্ঞাত সন্ত্রাসীরা আশিক এলাহী নামের একজন রোহিঙ্গাকে হত্যা করে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়।

ওসি জানান, প্রাথমিকভাবে জানা গেছে তাকে অপহরণ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা।

বুধবার (২১ জুন) টেকনাফের চাকমারকুল ক্যাম্প-২১ সি/১ ব্লকের রিজিম উল্লাহ (২৫), রিয়াজ উদ্দিন (২১) ও মজিবুল্লাহ (২৬)এই তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করে একদিন পর আড়াই লাখ টাকা মুক্তিপণে ছেড়ে দেয় অপহরণকারীরা। এ ঘটনার পরের দিন বৃহস্পতিবার (২২ জুন) লেদা ২৪ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা বাজার থেকে ফাঁকা গুলি বর্ষণ করে মোহাম্মদ ইসলাম কালো (৪৫) নামের এক বাঙালি ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। অপহরণের একদিন পর অস্ত্রধারী সন্ত্রাসীরা ২৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন অপহৃত ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে। টাকা না পেলে তাকে হত্যার হুমকি দিচ্ছেন বলে বিষয়টি জানিয়েছেন ভিকটিমের ভাই মো. হাসান। এ ঘটনার একদিন পার না হতেই আরও দুই রোহিঙ্গাকে অপহরণ করে দুর্বৃত্তরা।

আরও খবর