শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রামুর রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা পরিদর্শনে এমপি কমল

রামু উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ সদর, রামু ও ঈদগাঁও আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল।


শনিবার, ২৪ জুন দুপুরে মাদ্রাসা পরিদর্শন শেষে মাদ্রাসার ছাত্র-শিক্ষক সমাবেশে এমপি কমল বলেন- আদর্শ জনগোষ্ঠী তৈরি ও সুস্থ সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। তবে মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও কারিগরি শিক্ষায় সুদক্ষ করে গড়ে তুলতে হবে। মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও কর্মদক্ষতা কাজে লাগাতে পারলে দেশ ও জাতি আরও সমৃদ্ধ হবে।


এছাড়াও এমপি কমল রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষার মান, পরিবেশ ও সুব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে মাদ্রাসার সকল উন্নয়ন কর্মকাণ্ডে অতীতের মতো পাশে থাকার আশা প্রদান করেন।


রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আবদুল হক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী।


অনুষ্ঠানে শিক্ষানুরাগী আলহাজ¦ সিকদার শফিউল্লাহ মনসুর, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু উপজেলা স্বেচ্ছাস্বেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য বোরহান উদ্দিন রব্বানী ও এরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন।


মাদ্রাসার ইসলামি সাহিত্য ও গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা মুফতি দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুহাদ্দিস মাওলানা আবদুল খালেক কওছর, শিক্ষা পরিচালক মাওলানা শফিউল আলম, প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা মাওলানা ক্বারী নুরুল আমিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়িগণ উপস্থিত ছিলেন।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে