নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

সাতক্ষীরা পৌরসভার পানির বিল ৪গুন করার প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন

সাতক্ষীরা পৌরসভার পানির বিল ৪গুন করার প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন



নাগরিকদের আপত্তি উপেক্ষা করে সাতক্ষীরা পৌরসভার একতরফা পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। আজ রোববার ২৫শে জুন ২০২৩ ইং সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার সামনে প্রায় দুই ঘন্টাব্যাপি ঐ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এডঃ শেখ আজাদ হোসেন বেলাল। গণঅবস্থান কর্মসূচি থেকে বর্ধিত পানির বিল পরিশোধ না করার ঘোষণা দেওয়া হয় এবং আগামী দুই সপ্তাহের মধ্যে বর্ধিত বিল প্রত্যাহার করা না হলে ১২ই জুলাই সাতক্ষীরা পৌরসভা ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করা হয়। গণঅবস্থান কর্মসূচিতে উদীচী শিল্পগোষ্টির শিল্পীরা প্রতিবাদী গান পরিবেশন করেন।

 

এ সময় বক্তারা বলেন, গণশুণানীর মাধ্যমে নাগরিকদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে বিল বৃদ্ধির প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার পর তা কার্যকরের বিধান রয়েছে। কিন্তু সাতক্ষীরা পৌরসভা মন্ত্রণালয়ের কোন অনুমোদন না নিয়েই আকর্ষিকভাবে প্রায় চারগুন বেশি পানির মূল্য নির্ধারণ করেছে। বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার পানির গ্রাহকের অনেকেই বছরের পর বছর পানি পায় না। অনেক গ্রাহক পানি না পেয়েও বিল পরিশোধ করে। অর্ধেকের বেশি গ্রাহক অনিয়মিতভাবে পানি পেলেও তা ব্যবহার অযোগ্য। পানি সরবরাহ শাখার নিয়মিত ও মাস্টাররোলের কর্মচারীর অধিকাংশই শুধু বসে বসে বেতনই নেন না বরং অনেকে পানির তালিকা বর্হিভূত ভূয়া গ্রাহকদের কাছ থেকে মাসোহারা আদায়ে ব্যস্ত থাকেন।

 

নাগরিক নেতৃবৃন্দ বলেন, মিটার না থাকায় সাতক্ষীরা পৌর এলাকার ১০ ইউনিটের একটি ৫তলা ভবনের এক ইঞ্চি পানির লাইনের মাসিক বিল এবং দুই রুম বিশিষ্ঠ একটি টিনসেড বাড়ির পানির বিল একই হারে নির্ধারিত হয়ে আসছে। বড় ভবনের মালিকরা মেশিন লাগিয়ে পাইপ লাইন থেকে সরাসরি পানি টেনে নেওয়ায় যাদের মেশিন নেই তারা পৌরসভার সরবরাহকৃত পানি থেকে বঞ্চিত হয়। বক্তারা এসব সমস্যার সমাধান করে সুপেয় ও ব্যবহারযোগ্য পানির নিয়মিত সরবরাহ নিশ্চিত করে পুনরায় গণশুনানীর মাধ্যমে বিল বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করার আহবান জানান এবং বর্ধিত বিল পরিশোধ না করার ঘোষণা দেন।

 

গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীরমুক্তিযোদ্ধা এডঃ মোস্তফা নুরুল আলম, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, সিপিবির সভাপতি আবুল হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আদিত্য মল্লিক, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রতীমা দাস, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন নেতা আবদুস সাত্তার, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এডঃ আবুল কালাম আজাদ প্রমুখ। পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল।

আরও খবর