কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

চকরিয়ায় পুলিশের অভিযানে বন্দু’ক ও কার্তু’জসহ ৫টি ধা’রা’লো দা উদ্ধার, গ্রে’প্তা’র-১

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দেশীয় তৈরি বন্দুক, ৫টি ধারালো দা, কার্তুজ ও দুটি ছোরাসহ আবদুল মন্নান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।


রোববার (২৫ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডস্থ উচিতার বিল এলাকায় আরিফুর রহমানের বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুল মন্নান ওই এলাকার মৃত মোহাম্মদ হারুনের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোররাত ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডস্থ উচিতার বিল এলাকায় আরিফুর রহমান আরিফের বসত ঘরে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। থানার এসআই (উপপরিদর্শক) মোহাম্মদ আল ফোরকান নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফুর রহমান আরিফ নামে সুকৌশলে তার বসতঘর থেকে পালিয়ে যায়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একটি (এলজি) বন্দুক, ১টি স্টিলের তৈরি কুড়াল, ৫টি ধারালো দা, ২টি স্টিলের তৈরি ছোরা, ২ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড চায়না রাইফেলের গুলির খোসা ও ১০টি ধূসর বর্ণের গোলাকৃতি সীসা খণ্ড উদ্ধার করা হয়। এসময় বসতঘর থেকে আবদুল মন্নান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হই।


চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: আবদুল জব্বার বলেন, থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি বন্দুক, ৫টি ধারালো দা, দুটি ছোরা ও কার্তুজসহ এক যুবক গ্রেপ্তার করা হয়। জড়িতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক ধৃত এক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আরও খবর