নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভাইয়েরা এক থাকলে কেউ চোখ রাঙাতে সাহস পাবেনা

মনে করুন, আপনাদের বাবা ৬ কাঠা জমির ওপর একটা বাড়ি করেছিলেন।আপনারা দুই ভাই। একসাথে বড় হয়েছেন, একসাথে আপনাদের মা হাতে তুলে খাইয়ে দিয়েছেন, একসাথে স্কুলে গিয়েছেন, কলেজে গিয়েছেন। এখন কি এমন হল যে, বাবার সেই ৬ কাঠা জমি ৩ কাঠা করে ভাগ করে নিয়ে দুইটা বাড়ি করে আলাদা থাকতে হচ্ছে, খেতে হচ্ছে?
কিংবা মনে করুন, আপনার বাবার ২ বিঘা চাষাবাদের জমি আছে। আপনারা দুই ভাই সেই জমির অংশীদার। শহরে থাকেন। গ্রামে কেউ নেই। আপনাদের জমি অন্যের কাছে বর্গা দিতে হয়। অথচ আপনারা একসাথে বর্গা না দিয়ে, যে যতটুকু জমি ভাগে পেয়েছেন, সে তার মত একেকজনকে জমি বর্গা দিয়ে দিচ্ছেন। আপনাদের জমি আইল দিয়ে আলাদা করে চাষ করা হচ্ছে। লেখাপড়া শিখে আপনারা কত বিবেকবান হয়েছেন, সেটাই এখন সকলকে দেখিয়ে দিচ্ছেন।
পার্থিব সম্পত্তির কারণে ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হবে, সেটাই মেনে নেওয়া যায় না। সেখানে মারামারি, খুন, জখমের বিষয়তো কল্পনাতেও আনা উচিত না। অথচ সেটাই এখন হচ্ছে। ভাইদের সমস্যা সমাধানে এলাকায় সালিশ বসাতে হয়। ভাইদের নিজেদের ভুলের বিচার করে গ্রামের মাতুব্বর কিংবা পাড়ার ক্ষমতাশালী ব্যক্তিবর্গ।
ভাইয়ে ভাইয়ে অমিল হবে কেন? সামান্য স্বার্থের কারণে এক ভাই অন্যজনের মুখ দেখা বন্ধ করে দেয়। মনে হয়, মৃত্যুর পর কবরে নিয়ে যাবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি। একটু মেনে নেওয়ার ইচ্ছা যদি প্রতিটা ভাইয়ের মধ্যে থাকত, তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটত না। কিছু যদি বেশি পায়, তবে সেটাতো আপনার ভাই পেল।
একটু মনে করার চেষ্টা করুন, ছোট থাকতে এক ভাই অন্যজনের গলা ধরে ঘুমিয়ে থাকতেন। তাহলে বড় হয়ে কেন পারছেন না, বুড়ো হয়ে কেন পারছেন না? সুখে দুঃখে সবচেয়ে কাছের বন্ধু কিন্তু আপনার ভাই।
খুব ছোট থাকতে দেখতাম, যাদের পিঠাপিঠি দুই/তিন ভাই থাকত, তাদের সাথে পাড়ার কেউ মারামারি করতে যেত না। কারণ কোন একজনকে মারলে, অন্য ভাইরা মিলে সেই ছেলেটিকে মারত। তবে সেসব মারামারি মারাত্মক কিছু ছিল না।
ভাইয়ের চেয়ে কেউ আপন হয় না। সম্পর্ক সেই আট-দশ বছর বয়সে যেমন ছিল,ঠিক সেই রকম রাখেন সারাজীবন। এক ভাই অন্য ভাইয়ের কাছে কখনো বড় হবেন না। ছোটদের মত দুষ্টুমি করুন। ভাইদের মধ্যে কোন মধ্যস্থকারী থাকতে দেবেন না। একজন অন্যজনকে বকা দেবেন, রাগারাগি করবেন, আবার একসাথে খেতে বসবেন। ভাইয়েরা এক থাকলে, পৃথিবী হাতের মুঠোয় থাকবে। কেউ চোখ রাঙিয়ে কথা বলার সাহস পাবে না।
~ রিয়াজুল হক, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
Tag
আরও খবর