নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝাউবাগান থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার ঝাউবাগান থেকে এবাদত উল্লাহ (১৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (২৪জুন) বিকেল তিনটার দিকে সমিতি পাড়ার পশ্চিম কুতুবদিয়া পাড়ার ঝাউবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা।


নিহত এবাদত সমিতিপাড়ার নতুনপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী নুরুল আলমের ছেলে। সে পৌর প্রিপ্যারটরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।


নিহতের ভাই শরীয়ত উল্লাহ জানান, শুক্রবার রাতে বাড়ি ফিরেনি এবাদত। তারপর থেকে মুঠোফোনও বন্ধ। পরে সকালে খবর মিলেছে ঝাউবাগানে মরদেহ পড়ে আছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা তিনি নিশ্চিত নন।


তবে প্রেম সংক্রান্ত বা ইয়াবা সেবনের বিষয়ে তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।


কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত নাজমুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ও সিআইডি টিম ঘটনাস্থলে এসে সুরতাহাল ও আলামত সংগ্রহ করেছে। তার শরীরে একাধিক ছুরিকাঘাত ও রশি দিয়ে গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কে বা কারা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর