কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

গোমস্তাপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রযুক্তি মেলা – ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে। "মুজিব বর্ষের অঙ্গিকার কৃষি হবে দুর্বার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী (২৪ জুন থেকে ২৬ জুন) এই মেলা অনুষ্ঠিত হবে। 

শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ৯ টায় একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা। এই কৃষি প্রযুক্তি মেলার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজ আলী, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সেরাজুল ইসলাম ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ।

 শেষে অতিথিগণ মেলায় প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও স্টল পরিদর্শন করেন। প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকলের দর্শনের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

আরও খবর