কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানালো রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২৩ জুন শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

পৌর নেতৃবৃন্দ জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র দিক নির্দেশনা অনুযায়ী পৌর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। তাঁরই নির্দেশনার আলোকে আগামী ২৫ জুন আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যতিক্রমী আয়োজনে পালন করতে যাচ্ছে পৌর আওয়ামী লীগ। সেদিন বিশাল এক র‍্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার উদ্যোগ নেয়া হয়েছে। কর্মসূচী সফল করতে ইতিমধ্যেই পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচী সফল করতে সকল স্তরের আওয়ামী নেতৃবৃন্দের সহায়তা কামনা করেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক।

আরও খবর