“সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

পেকুয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের পেকুয়ায় ১ হাজার ২ শত ২৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করে পুলিশ।


বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ৭ টায় পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দারের নির্দেশনায় এসআই (নি.) হেশাম উদ্দিন মো. জোনাইদ এর নেতৃত্বে এসআই ইব্রাহিম এবং সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করা হয়।


এ সময় টৈটং ইউপি ধনিয়াকাটা বাজারের উত্তর পাশে সততা নার্সারীর পাশে স্কুল রাস্তার মুখ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে ১ হাজার ২শত ২৫ পিস ইয়াবাসহ ২ জন আটক হয়।



আটককৃতরা টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কে কে পাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মোশারফ হোসেন(৩৮) এবং রামু উপজেলার জোয়ারিয়া নালা ইউপির ৩ নং ওয়ার্ডের নন্দাখালীর মৃত কালা মিয়ার ছেলে মোস্তফা কামাল(৩৯) ।


পরবর্তীতে এসআই(নিরস্ত্র) হেশাম উদ্দিন মো. জোনাইদ বাদী হয়ে পেকুয়া থানার মামলা রুজু করে।


এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন আটককৃতদেরকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর

6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১০ ঘন্টা ৫১ মিনিট আগে