ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

প্রাণের ক্যাম্পাসে নিজ ক্লাসরুমেই মীমের গায়ে হলুদ


বাঙালি বিয়ের আয়োজনের অন্যতম প্রচলিত উৎসব গায়ে হলুদ। সাধারণত এই গায়ে হলুদের অনুষ্ঠান পারিবারিকভাবে সম্পন্ন হয়ে থাকে। তবে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাদিয়া আক্তার মীমের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে তার নিজ বিভাগে। তিনি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


বুধবার(২১ জুন) সন্ধ্যায় মীমের হলুদ সন্ধ্যার আয়োজন করে তার সহপাঠীরা। এদিন বিকাল ৫ টা থেকেই এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের করিডরে জড়ো হতে থাকে মীমের সহপাঠীরা। একাডেমিক ভবনের ১১৫ নং রুমে নিজ ক্লাসরুমে সহপাঠীরা মুহূর্তেই তৈরি করে ফেলে গায়ে হলুদের মঞ্চ।


চিরাচরিত গায়ে হলুদের নিয়মের মতোই কাঁচা হলুদ মাখিয়ে সম্পূর্ণ করা হয় সকল আনুষ্ঠানিকতা। হলুদ সন্ধ্যায় মীমের বিভাগের বন্ধু বান্ধবী, সিনিয়র সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।


এসময় দেখা যায় মীমের বন্ধুরা আলতো করে হলুদ লাগিয়ে দিচ্ছেন, কেউ গান গাইছেন, আবার কেউবা বিভিন্ন গানের তালে তালে নাচছেন। সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় মীমের ক্লাসরুমে।


জানা যায়, সাদিয়া আক্তার মীমের বাসা বগুড়া জেলায়। আগামী ২ জুলাই পারিবারিক ভাবে জয়পুরহাট জেলার সাজেদ সাজুর সাথে বিয়ে হচ্ছে তার। মীমের বিয়ের দিনকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে নিজ বিভাগেই গায়ে হলুদের আয়োজন করেছেন তার বন্ধুরা।


ক্যাম্পাসে ব্যতিক্রমী এই আয়োজন নিয়ে মীমের সহপাঠীরা বলেন, আমাদের পরীক্ষায় ব্যস্ততার মধ্যেই হটাৎ এই আয়োজন। আবহাওয়া খারাপ হওয়ার জন্য আমরা ক্লাসরুমেই হলুদ সন্ধ্যার আয়োজন করেছি। ইদের ছুটিতে আমরা মীমের বিয়েতে উপস্থিত থাকতে পারবো না এজন্য মীমের প্রতি আমাদের ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন। 


এই আয়োজন সম্পর্কে সাদিয়া আক্তার মীম বলেন, "আমার বন্ধুরা আমার জন্য এতো সুন্দর আয়োজন করবে এটা আমি কখনোই ভাবতেই পারিনি। এই বিভাগে ভর্তি হয়েছি মাত্র তিন মাস হয়েছে, এরমধ্যেই আমার বন্ধুরা আমাকে এমন একটা সুন্দর মুহূর্ত উপহার দিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞ ও অনেক বেশি আনন্দিত।"

আরও খবর