অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

আন্ত:জেলা গরু চোর চক্রের সক্রিয় ৮ সদস্য কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

প্রতিকি ছবি

মুসলিম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে দীর্ঘদিন যাবত গরু চুরি করে বাজারে বিক্রি করে আসছিলো একটি আন্ত:জেলা গরু চুরি চক্র। এই চক্রকে আইনের আওতায় আনতে বেশ কিছু দিন ধরে কাজ করে আসছিলো জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই আন্তঃজেলা গরু চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় এই চক্রের কাছ থেকে ৩টি চোরাই গরু ও গরু বহনকারী একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে সাংবাদিকদের 'কে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।


গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পারকুলগয়টা এলাকার মো. সহিদ মিয়ার ছেলে মোমিনুল (৩০), ঢাকা জেলার দোহার থানার পুষ্পখালী এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে রমজান শেখ কালু (৪০), ঢাকা জেলার সাভার মডেল থানার ঝাউচর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. খোকন (৪০), সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার রোহাবাড়ী এলাকার আব্দুর রহমানের ছেলে শফিকুল (৪৭), সিরাজগঞ্জ জেলার সদর থানার মহিষামোড়া এলাকার আয়নাল মাস্টারের ছেলে আনোয়ার হোসেন (৩৬), রংপুর জেলার কোতয়ালী রামজীবন এলাকার মৃত দিলদার আলীর ছেলে মো. মোক্তার হোসেন (৪০), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার রামেশ্বরগাতী এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. ইব্রাহিম শেখ (২৬) এবং নওঁগা জেলার আত্রাই থানার মৃত মান্নানের ছেলে মো. গাজী (৩৮)।


ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ঈদুল আযহাকে সামনে রেখে একাধিক গরু চোরচক্র সক্রিয়ভাবে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় গরু চুরি করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ জুন নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের কাঠালীঘাটা এলাকায় জনৈক মনুরদ্দিন মিয়ার বাড়ী থেকে একটি চোর চক্র সুকৌশলে ২টি ষাড় ও ১টি গাভী চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা (নং-১২) দায়ের হলে উক্ত গরু চোর চক্রকে গ্রেপ্তারে কাজ শুরু করে ঢাকা জেলা পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খানের সরাসরি তত্ত্বাবধানে জেলা উত্তর ডিবির ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবের নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোমিনুল, রমজান শেখ কালু ও খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাভারের ঝাউচর ট্যানারী এলাকা থেকে চোরাইকৃত ৩টি গরু উদ্ধার করা হয়।


একপর্যায়ে রমজানের দেয়া তথ্যের ভিত্তিতে শফিকুলকে গ্রেপ্তার করা হলে জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ২/১ মাস আগে সাভার মডেল থানাধীন ভাকুর্তার বেলওয়েথার এগ্রো ফার্ম থেকে তার কয়েকজন সহযোগীর সহায়তায় ৪টি গরু চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনা সংক্রান্তে বেলওয়েথার এগ্রো ফার্মের ম্যানেজার তানভীর মাহমুদ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা (নং-২৩) দায়ের করেন। পুলিশ সুপার আরও জানান, পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ জুন মধ্যরাতে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য আনোয়ার হোসেন, মোক্তার হোসেন, ইব্রাহিম শেখ ও মো. গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত প্রায় ৭/৮ মাস পূর্বে ধামরাইয়ের নান্নার এলাকার জনৈক রেজাউল করিম ওরফে মেঘুর বসতবাড়ীর গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি করে নিয়ে বিক্রয় করে ও বিক্রয়কৃত টাকা তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। এ ঘটনায় রেজাউল করিম বাদি হয়ে ধামরাই থানায় মামলা (নং-৩৭) দায়ের করেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গরু চোরাইকাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন ট্রাক আশুলিয়ার জামগড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। উক্ত আসামিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই চোরচক্রের সাথে আরো কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।