দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

রাণীনগরে খেলার সময় বজ্রপাতে নিহত ২ ভাই রাণীনগর (নওগাঁ) ২১ জুন ২০২৩, ১৪:০০

মিজানুর রহমান ( Contributor )

প্রকাশের সময়: 21-06-2023 08:50:10 am

নওগাঁর রাণীনগরে খলিয়ানে খেলার সময় বজ্রপাতে শামিউল আলম (৯) ও রিফাত হোসেন (৩) নামে আপন দুই ভাই মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এঘটনা ঘটে। নিহত দু'জন ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লাভলুর প্রতিবেশী আলমগীর হোসেন বলেন, দুপুর পৌনে ১২টার দিকে বৃষ্টি নামার সময় বাড়ির খলিয়ানে শামিউল ও রিফাত হোসেন খেলা করছিল।এসময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দু'ভাই মারা যায়।


আলমগীর হোসেন আরো বলেন, লাভলু ফকিরের ওই পুত্র সন্তান। এছাড়া আর কোনো সন্তান নেই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেই বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠিয়েছি। ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

আরও খবর