কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

টেকনাফ কক্সবাজার সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে


বহু জল্পনা কল্পনার পর অবসান ঘটিয়ে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর হতে হোয়াইক্যং উনছিপ্রাং পর্যন্ত ৩১ কিলোমিটার সড়কের পুন: নির্মান কাজ শুরু হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ (সওজ) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রায় ২শত কোটি টাকা ব্যয়ে বিশ্ব ব্যাংকের অর্থায়নে হোস্ট কমিউনিটির আওতায় সড়কটি নির্মিত হবে বলে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কক্সবাজার মোঃ কামাল আহম্মদ জানান। ইতি মধ্যে প্রকল্পের ব্রিজ নির্মাণ সড়ক সংস্কার কাজের মালামাল টেকনাফ পৌরসভার বাস টার্মিনাল এলাকায় স্তুপ করা হয়েছে। দীর্ঘ দিন ধরে সড়কটি সংস্কার না করায়, যান চলাচলের অকেজো হয়ে পড়ে ছিল। এমন কি টেকনাফ পৌরসভা অংশের শাপলা চত্বর হতে উপজেলা পরিষদ গেইট পর্যন্ত সড়কের এমন অবস্থা হয়ে গিয়েছিল কোন মূমুর্ষ রোগী ও গর্ভবতী মহিলা এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে মারাত্মক দূর্ঘটনার শিকার হয়েছে। এর মধ্যে অনেকের বাচ্ছা সন্তান নষ্ট হয়েছে আবার অনেক মূমুর্ষ রোগী জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে। পরবর্তী তে সড়ক ও জনপদ বিভাগ উখিয়া টেকনাফ আসনের জাতীয় সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম সহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্তৃিপক্ষের সহযোগিতায় সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়কটি নির্মিত হলে অত্র এলাকার দুই লক্ষ জনসাধারণ ও সাগরে আহরিত হিমায়িত দ্রব্য, এলাকায় উৎপাদিত পণ্যাদি পরিবহনে অতি সহজ হবে। তাই এলাকাবাসী সড়ক নির্মাণের টিকাদার কে টেকসই ও সিডিউল মোতাবেক স্বল্প সময়ে কাজ দ্রুত শেষ করার জন্য আহবান জানিয়েছেন।

Tag
আরও খবর