এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১ দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

বিট পুলিশিং কমিটির সভাপতির পরিবারের অধিকাংশ সদস্যদের নামেই আছে একাধিক মামলা

প্রতিকি ছবি

সারাদেশে জনগণের কাছে কার্যকর সেবা পৌঁছানোর পাশাপাশি পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে যে ‘বিট পুলিশিং’ চালু হয়েছে।এরই ধারাবাহিকতায় সাভারের বিভিন্ন বিটেও চালু হয়েছে এ কার্যক্রম, সাভারে বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে তার মধ্যে সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিটি নিয়ে রয়েছে এলাকাবাসীর অসন্তোষ। বিট পুলিশের এই কমিটির সভাপতির দায়িত্বে থাকা মো. মজিবর রহমানের পরিবারের সদস্যদের অধিকাংশই বিতর্কিত, মামলার আসামি, মাদক বিক্রেতা ও কিশোর গ্যাং লিডার বলে অভিযোগ রয়েছে। ফলে জনগণকে সেবা দেয়ার প্রত্যয়ে গড়ে ওঠা বিট পুলিশিং নিয়ে বাড়ছে সমালোচনা।


সম্প্রতি সাভারের ৩নং ওয়ার্ডের ছায়াবীথি এলাকায় চাঁদাদাবী ও বিচারের নামে ডেকে নিয়ে দুই নারীসহ তিনজনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখমের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় কিশোর গ্যাং এর লিডার রাব্বি ওরফে পিনিক রাব্বিকে প্রধান আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আর এই পিনিক রাব্বি হচ্ছে এই এলাকার বিট পুলিশিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা মুজিবর রহমানের ভাইয়ের মেয়ের স্বামী। এই পিনিক রাব্বির বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক মামলা রয়েছে বলেও অভিযোগ আছে।


এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের এক নেতা জানান, আমাদের এই ৩নং ওয়ার্ডে কিশোর গ্যাং ও মাদক ব্যাবসা নিয়ন্ত্রণসহ চাঁদাবাজি ও ছিনতাইয়ের যত ঘটনা ঘটে তার মূলহোতা এই পিনিক রাব্বি ও তার সহযোগীরা।


এছাড়াও মজিবর রহমানের পরিবারের আরো বেশ কজন সদস্যের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা ও অভিযোগ তারা হলেন, মুজিবরের ভাগিনা ভিকি মামুন তার বিরুদ্ধে থানায় চুরি, ছিনতাই ও মার্ডারসহ একাধিক মামলা রয়েছে অন্যদিকে মুজিবরের মেয়ের জামাই বিল্লালের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যাবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।


এবিষয়ে স্থানীয় ৩নং ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা বলেন, আমি একাধিকবার এই এলাকার জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি কিন্তু এই এলাকার আইনশৃঙ্খলা দেখাভালের জন্য গঠিত বিট পুলিশিং কমিটি গঠনের ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। এমনকি গতকাল বিট পুলিশিং নিয়ে আয়োজিত মতবিনিময় সভা ও উঠান বৈঠকেও আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। কারা কিভাবে আমাদের এলাকার চিহ্নিত একটি অপরাধী পরিবারের সদস্যকে এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেছে সেটিও আমার অজানা। আমি অবিলম্বে এই আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে দৃষ্টি দেয়ার আহ্বান জানাচ্ছি।


এ ব্যাপারে অভিযুক্ত মজিবর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দলের কর্মী আমার অতো টাকা পয়সা নেই তাই টাকাওয়ালা মানুষরা এগুলা ছড়ায় আমার সন্তানরা কেও কোন বাজে কাজে নেই। তার ভাতিজি জামাই পিনিক রাব্বি এবং ভাগিনে ভিকি মামুনের মামলার সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তারা তো আমার রক্ত না তাদের আমি পরিচয় দেইনা তাদের বিরুদ্ধে মামলা আছে সেটা তো আমার অন্যায় না।


এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, বিট পুলিশিং কমিটিতে কোন বিপথগামী এবং যাকে নিয়ে কোন ধরনের বিতর্ক রয়েছে তারা কোনভাবেই থাকতে পারবেনা। বিষয়টি নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিবো।

আরও খবর




6a2d0215dbe7f-130626010909.webp
মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের

১ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে



6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৩ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে